মেয়েদের ঘরে বসে আয় করার উপায়: ১৫টি রোজগারের উপায়
বর্তমান সময়ে নারীদের শিক্ষাগত যোগ্যতার হার বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে মেয়েদের অবদান প্রতিনিয়ত বেড়ে চলছে।
ছেলেদের মতো মেয়েরাও বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করছেন। কিন্তু কিছু মেয়ে রয়েছে যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করাকে পছন্দ করেন না।
তাই এসব মেয়েরা ঘরে বসে রোজগার করার উপায়গুলো খুঁজে থাকেন। এমনিতে মেয়েদের ঘরে বসে ইনকাম করার অনেক উপায় রয়েছে। এগুলোর মধ্যে আজকের আর্টিকেলে মেয়েদের জন্য ১৫টি আয়ের উপায় উল্লেখ করা হয়েছে, যেগুলো অধিক সহজে করা যাবে এবং সবচেয়ে বেশি লাভজনক।
মেয়েদের ঘরে বসে আয় করার সেরা ১৫টি উপায়:
কনটেন্ট রাইটিং (Content Writing)
ইউটিউব চ্যানেল (YouTube Channel)
ফেসবুক গ্রুপ থেকে আয়
ব্লগিং (Blogging)
ভিডিও এডিটিং করে আয়
ছাত্র-ছাত্রীদের টিউশনি করানো
ফ্রিল্যান্সিং করে আয়
ভ্লগিং (Vlogging)
টিফিন সার্ভিস (Tiffin Service)
বিউটি পার্লার দিয়ে ইনকাম
গৃহপালিত পশুপাখি পালন
বাগান তৈরি
ওয়েবসাইট বিক্রি করে আয়
ডাটা এন্ট্রি (Data Entry)
দর্জি কাজ করে আয়
m
১. কনটেন্ট রাইটিং (Content Writing)
মেয়েদের অনলাইনে আয় করার জন্য সবচেয়ে সহজ এবং লাভজনক উপায় হলো কনটেন্ট রাইটিং। Content writer-রা ঘরে বসে বিভিন্ন topic এর উপর কনটেন্ট লিখে ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করে থাকেন।
বর্তমানে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন এবং ল্যাপটপ রয়েছে। অজানা যেকোনো বিষয় সম্পর্কে জানতে লোকেরা বিভিন্ন search engine গুলোতে প্রচুর পরিমাণে সার্চ করছেন।
যেকোনো একটি বিষয় নিয়ে সার্চ করার পর সার্চ ইঞ্জিন যে information বা আর্টিকেলগুলো search result এর মধ্যে দেখিয়ে থাকে, এসব informative article বা কনটেন্টগুলো content writer-রা লিখে থাকেন।
ইন্টারনেটে অনেক জনপ্রিয় ওয়েবসাইট বা ব্লগ রয়েছে যারা কনটেন্ট রাইটারদের কাছ থেকে কনটেন্ট লিখে নিয়ে থাকে। এক্ষেত্রে তারা তাদের ওয়েবসাইট বা ব্লগে content writing job দিয়ে থাকে, যেটা করে রাইটাররা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন।
যদি আপনার যেকোনো একটি বিষয়ের উপর ভালো জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে এবং সে বিষয়ের উপর আপনি ভালো ভালো article বা content লিখে প্রতি মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা খুব সহজেই ইনকাম করে নিতে পারবেন।
ইংরেজি ভাষার কনটেন্ট এর চাহিদা সবচেয়ে বেশি। তবে আপনি বাংলা ভাষাতেও কনটেন্ট রাইটিং এর কাজ করতে পারবেন।
একজন ভালো কনটেন্ট রাইটার হয়ে ওঠার জন্য আপনাকে দুই থেকে ছয় মাস ভালোভাবে practice অবশ্যই করতে হবে। ইন্টারনেটে থাকা ব্লগ বা ওয়েবসাইটগুলোর আর্টিকেলগুলো পড়তে হবে এবং সেখান থেকে আর্টিকেল লেখার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে হবে।
অন্যান্য রাইটাররা একটি নির্দিষ্ট বিষয়কে কিভাবে আর্টিকেলে উপস্থাপন করেছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যত ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন তত ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লিখতে না চান, তাহলে নিজেই একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে সেখানে নিজের আর্টিকেলগুলো পাবলিশ করতে পারবেন এবং একসময় ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
Blogger.com এর মাধ্যমে আপনি ফ্রিতেই মাত্র ১০ মিনিটে একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
মেয়েদের জন্য ঘরে বসে অর্থ উপার্জন করার সবগুলো উপায়ের মধ্যে content writing এর কাজ অধিক সহজ। High quality এবং SEO friendly কনটেন্ট তৈরি করা শিখে নিয়ে মেয়েরা এই কাজের মাধ্যমে প্রতি মাসে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
২. ইউটিউব চ্যানেল তৈরি করে আয়
মেয়েদের ঘরে বসে আয় করার উপায়গুলোর মধ্যে একটি সেরা উপায় হলো ইউটিউব চ্যানেল আইডিয়া।
ইউটিউব থেকে টাকা আয় করার উপায় অনেক সহজ। এজন্য আপনার দরকার হবে একটি ইউটিউব চ্যানেল (YouTube Channel) এর।
ইউটিউব হলো বিশ্বের সেরা একটি ভিডিও শেয়ারিং সাইট। যেকেউ শুধুমাত্র নিজের gmail account দিয়ে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে নিতে পারেন এবং সেখানে video upload করতে পারেন।
বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছেন যারা কেবল ভিডিও বানিয়ে তাদের চ্যানেল থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। খুব তাড়াতাড়ি এবং সহজে অর্থ উপার্জন করার জন্য ইউটিউব হলো জনপ্রিয় একটি প্লাটফর্ম।
এক্ষেত্রে আপনাকে যেকোন বিষয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। যেমন মেয়েরা চাইলে রান্নার ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করতে পারেন। নতুন নতুন recipe তৈরি করার টিউটোরিয়াল বানাতে পারেন।
বর্তমান সময়ে রান্নাবান্নার টপিকটি লোকদের কাছে খুবই জনপ্রিয়। কেননা লোকেরা বিভিন্ন মজাদার খাবার তৈরির নিয়ম জানার জন্য ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ করে থাকেন।
তাই আপনি যদি এই টপিকটি নিয়ে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও আরও অনেক টপিক রয়েছে যেগুলো নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। যেমন: Educational, music video, funny video, travelling ইত্যাদি।
যখন আপনি ইউটিউব চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপলোড করতে থাকবেন, তখন লোকেরা আপনার ভিডিও দেখবে এবং আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।
এভাবে যখন আপনার চ্যানেলে ১০০০ সাবসক্রাইবার হয়ে যাবে এবং ভিডিওতে ভালো views আসা শুরু হবে, তখন আপনার চ্যানেল monetize করিয়ে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন।
মেয়েরা বাড়িতে বসে ইউটিউবে ভিডিও বানানোর কাজটি করতে পারবেন, তাই মেয়েদের জন্য বাড়িতে বসে আয় করার জন্য এটি একটি উপযুক্ত মাধ্যম।
m
৩. ফেসবুক গ্রুপ থেকে আয়
আজকাল প্রত্যেকেই ফেসবুকে ভিডিও দেখে কিংবা বন্ধুবান্ধবদের সাথে chatting করে প্রচুর সময় নষ্ট করে থাকেন।
ফেসবুকে এসব কাজে সময় ব্যয় না করে সঠিকভাবে কাজ করতে পারলে আপনি ফেসবুক থেকেই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনেক মেয়েরাই ফেসবুকে গ্রুপ তৈরি করে অনেক বড় আকারের community তৈরি করছেন। আপনিও সুন্দর নাম দিয়ে একটি facebook group তৈরি করে বিভিন্ন পদ্ধতিতে গ্রুপটি বড় করে তুলতে পারেন।
মনে রাখবেন, একটি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে হলে গ্রুপে অনেক members থাকতে হবে। যদি আপনি ১০ হাজার বা এর বেশি সংখ্যক member এর একটি গ্রুপ তৈরি করতে পারেন তাহলে এখান থেকে একাধিক উপায়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
আপনার ফেসবুক গ্রুপকে বড় করার জন্য আপনার facebook friend দের invite করতে পারেন এবং আপনার বন্ধু-বান্ধবদের বলতে পারেন অন্যেদের invite পাঠাতে।
এভাবে যখন হাজার হাজার লোকেরা আপনার গ্রুপে যুক্ত হয়ে যাবে তখন এফিলিয়েট মার্কেটিং এবং ই-কমার্স পণ্য বিক্রি করে আয় করতে পারবেন।
একটি বড় আকারের ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে কোন e-commerce কোম্পানির product বিক্রি করে কমিশন (Comission) এর মাধ্যমে ইনকাম করা খুবই সহজ। এই প্রক্রিয়াটি হলো affiliate marketing
এভাবে ছেলেদের মতো মেয়েরাও চাইলে ফেসবুকে নিজের একটি বিশাল কমিউনিটি বানিয়ে সেটাকে কাজে লাগিয়ে ঘরে বসে অনলাইন টাকা ইনকাম করতে পারবেন।
৪. ব্লগিং (Blogging)
বর্তমান সময়ে ঘরে বসে টাকা আয় করার সবেচেয়ে জনপ্রিয় এবং লাভজনক উপায় হলো ব্লগিং (blogging)। ব্লগিংকে এক ধরনের বিজনেস (business) বলা যেতে পারে, যেটা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব।
ব্লগিং এর মাধ্যমে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। প্রথমের দিকে পার্ট টাইম ব্লগিং করে ইনকাম করে ইনকাম করা যায় এবং ধীরে ধীরে আপনি ব্লগিংকে ফুল টাইম হিসেবে নিতে পারবেন।
একজন ফুল টাইম ব্লগার বা প্রফেশনাল ব্লগার প্রতি মাসে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা অনায়াসেই আয় করে থাকেন। ব্লগিং একটি দীর্ঘস্থায়ী আয়ের উৎস, যেখানে আপনি কেবল আর্টিকেল লেখার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।
ব্লগিং এর মাধ্যমে একবার আপনার ইনকাম শুরু হয়ে গেলে দিন দিন আপনার ইনকাম এর পরিমাণ বাড়তে থাকবে। এরপর আপনি যদি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেন তবুও আপনার ইনকাম হতেই থাকবে।
ব্লগিং করে টাকা আয় করার জন্য আপনাকে প্রথমে আপনাকে একটি অনলাইন ব্লগ তৈরি করতে হবে। আপনি চাইলে গুগল ব্লগারের মাধ্যমে বিনামূল্যে খুব সহজেই নিজের একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
তাই আপনি যদি একজন ব্রিলিয়ান্ট হয়ে থাকেন এবং ছেলেমেয়েরা পড়াতে পছন্দ করেন তাহলে আপনিও হোম টিউটর এর দায়িত্ব পালন করে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
এজন্য আপনাকে বাসার বাইরেও যেতে হবেনা, আবার বাসায় বসে বাচ্চাদের পড়িয়ে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন।
বর্তমানে একটা স্টুডেন্টকে বাসায় পড়ানোর জন্য মাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এভাবে আপনি যদি ৫ জন স্টুডেন্টকেও পড়ান, তাহলে প্রতি মাসে ১০ হাজার এর বেশি টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন।
তাই বাড়িতে বসে ইনকাম করার জন্য আপনি হোম টিউশনের কাজটিকে বেছে নিতে পারেন।
৭. ফ্রিল্যান্সিং করে মেয়েদের ঘরে বসে আয়
বর্তমানে সকলের কাছেই freelancing এর বিষয়টি বেশ পরিচিত। কেননা ঘরে বসে অর্থ উপার্জন করার জন্য ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক একটি মাধ্যম।
আজকাল শুধু যে ছেলেরাই ফ্রিল্যান্সিং এর কাজ করে ঘরে বসে ইনকাম করছেন এমনটা নয়। ছেলেদের পাশাপাশি আমাদের দেশে অনেক মেয়েরা সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করছেন।
আপনার প্রতিভাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনিও প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য প্রথমে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে account তৈরি করতে হবে। এরপর কাজ পাওয়ার জন্য আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে।
যেকোনো একটি freelancing marketplace এর দ্বারা আপনার freelancing career শুরু করে দিতে পারেন। যেমন: freelancer, fiverr, upword, people per hour ইত্যাদি।
তবে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করার বিষয়টিকে যতটা সহজ মনে করি, ব্যাপারটা ততটা সহজ নয়।
কেননা আপনি যখন দেশ বিদেশের ক্লায়েন্টদের বিভিন্ন কাজ করে দিতে চান, তাহলে আপনাকে সেই কাজগুলো করার দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়া আপনি সফলভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না।
Freelancing sector এ অনেকগুলো কাজ রয়েছে, এসবের মধ্যে থেকে আপনি যেকোনো একটি কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যেমন: web design, graphics design, content writing, video editing, digital marketing ইত্যাদি।
এগুলো যেকোনো একটি কাজে পুরোপুরি expert হওয়ার পর আপনি ফ্রিল্যান্সিং start করতে পারবেন।
প্রথমের দিকে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে এবং ক্লায়েন্ট পেতে একটু কষ্ট হবে, কিন্তু যখন আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন তখন খুব সহজেই আপনি কাজ পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় করা যায়। আর এই কাজের জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে।
পার্লারের সাজ নেওয়াটাও একটা কাজ।
ঘরে বসেও রূপচর্চা করা যায় কিন্তু রূপচর্চার ক্ষেত্রে বিউটি পার্লারসমূহ নিয়ে এসেছে অনেক নতুন নতুন পদ্ধতি যা সবার মন কেড়েছে এবং প্রত্যেক মেয়েরা এখান থেকে বিউটি ট্রিটমেন্ট করতে অধিক আগ্রহী হয়ে থাকেন।
অধিকাংশ ক্ষেত্রেই বিউটি পার্লার বাসা বাড়িতেই হয়ে থাকে। বর্তমান মেয়েদের রূপচর্চার এই চাহিদাকে ফোকাস করে মেয়েরা বিউটি পার্লার খুলে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন।
বিউটি পার্লার এর এই ব্যবসা শুরু করতে আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না। তবে বিউটি পার্লার ডেকোরেশন করতে আপনাকে একটু বেশি খরচ করতে হবে।
আপনি চাইলে বাড়ির আলাদা একটা রুমে ডেকোরেশন করে বানিয়ে নিতে পারেন বিউটি পার্লার। এক্ষেত্রে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি মেকআপ টেবিল, চেয়ার, আয়না এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জার সরঞ্জাম ও যন্ত্রপাতি যেমন: হেয়ার স্পা মেশিন, হেয়ার রিকভারি মেশিন, ফেসিয়াল মেশিন, হেয়ার হিটার ইত্যাদি লাগবে।
এছাড়াও অনেক ভালো মানের কসমেটিকস এর জিনিসপত্র আপনাকে কিনতে হবে।
তবে একটি বিউটি পার্লার খুলে বসে থাকলে এমনি এমনি আপনি কাস্টমার পাবেন না। কাস্টমার পাওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। যেমন: বাজারে কিংবা রাস্তায় বিভিন্ন জায়গায় advertisements লাগাতে হবে, যাতে লোকেরা আপনার বিউটি পার্লারের বিষয়ে জানতে পারেন।
এছাড়াও আপনার কাজের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন যাতে করে আপনার অধিক কাস্টমার পাওয়ার সুযোগ থাকবে।
তাছাড়া আপনি যদি ভালো বিউটি সার্ভিস দিতে পারেন এবং সকলের কাছে পরিচিতি অর্জন করতে পারেন তাহলে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ পেতে পারবেন।
এভাবে আপনি ঘরে বসেই বিউটি পার্লার ব্যবসার মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
১১. গৃহপালিত পশুপাখি পালন
বর্তমানে গ্রাম কিংবা শহরের প্রচুরসংখ্যক মেয়েরা গৃহপালিত পশুপাখি পালনের মাধ্যমে বাড়িতে বসে ইনকাম করছেন।
আপনি যদি একজন মেয়ে হিসেবে পড়াশোনার পাশাপাশি আয় করতে চান তাহলে গৃহপালিত পশুপাখি পালন করে তাদের দুধ, ডিম বিক্রি করে ইনকাম করতে পারবেন।
আপনি অবশ্যই জেনে থাকবেন, আজকাল শহর এবং গ্রামের অনেক মহিলা বা মেয়েরা বিভিন্ন গৃহপালিত পশু যেমন: গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ইত্যাদির খামার করে সফল ও স্বাবলম্বী হয়েছেন।
তাই আপনিও ভালো জাতের গৃহপালিত পশুপাখি ক্রয় করে সঠিকভাবে উদ্যোগ নিয়ে বাড়িতে বসে ইনকামের একটি ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে খুব বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে না।
১২. বাগান তৈরি
বাংলাদেশে অনেক পরিবার রয়েছে যারা তাদের বসত বাড়ির আঙিনায় বিভিন্ন শাক, সবজি অথবা ফলের বাগান তৈরি করে আয় করছেন।
এতে নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সেগুলো বাজারে বিক্রি করে ভালো পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব।
মেয়েদের ঘরে বসে আয় করার উপায়গুলোর মধ্যে বাগান তৈরি করা একটি লাভজনক ব্যবসা যা মেয়েদের শখের উপর নির্ভর করে। বাসার ছাদে, বারান্দায় কিংবা আশেপাশে কোন খোলা জায়গায় একটি বাগান গড়ে তুলে সেখান থেকে মেয়েরা বাড়তে আয় করতে পারবেন।
অনলাইন শপিং কমপ্লেক্স কিংবা কৃষি অফিস থেকে উন্নত জাতের বীজ অর্ডার করতে পারেন। জমিতে পরিমাণমতো বিভিন্ন জৈব ও রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করতে পারেন।
এরপর নিজের বাগানে টাটকা, শাক-সবজি এবং ফলমূল জন্মাতে পারবেন। এতে করে বাড়ির সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এগুলো বিক্রি করে অর্থ আয় করতে পারবেন।
১৩. ওয়েবসাইট বিক্রি করে আয়
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয় করাটা মেয়েদের ঘরে বসে আয় করার সহজ উপায়গুলোর মধ্যে একটি।
কেননা এতে আপনি ওয়েবসাইটে পার্ট টাইম সময় দিয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।
স্বল্প ইনভেস্ট করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপর ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল লিখে আপনাকে গুগল এডসেন্স এপ্রুভাল নিতে হবে।
এজন্য আপনার ওয়েবসাইট বা ব্লগে ৪০ থেকে ৫০ টি ভালো কোয়ালিটির আর্টিকেল পাবলিশ করতে হবে। যখন আপনি গুগল এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন তখন সেই ওয়েবসাইট বিক্রি করে সহজেই ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আর একটি ভালো ট্রাফিক বা ভিজিটরস থাকা ওয়েবসাইট এর থেকেও অনেক বেশি দামে বিক্রয় করা সম্ভব।
বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা প্রচুর রয়েছে। তাই মেয়েরা চাইলে ওয়েবসাইট বা ব্লগের যাবতীয় কাজগুলো শিখে নিয়ে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।
১৪. বেকারি ব্যবসা
আপনি যদি বিভিন্ন বেকারি খাদ্যদ্রব্যগুলো তৈরি করতে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি বাড়িতে বসে বেকারি বিজনেস শুরু করতে পারেন এবং লোকদের কাছ থেকে অর্ডার নিতে পারেন।
বর্তমান সময়ে বিভিন্ন জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের জন্য লোকেরা বাড়িতে বানানো কেক এবং অন্যান্য জিনিসগুলো অর্ডার করতে পছন্দ করেন।
তাই আপনি একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ খুলে সেখানে কাস্টমারদের থেকে অর্ডার নিতে পারবেন এবং পণ্যগুলো সরবরাহ করতে পারবেন।
এভাবে মেয়েরা বিভিন্ন বেকারি পণ্যগুলো তৈরি এবং হোম ডেলিভারি করার মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন।
১৫. দর্জির কাজ করে আয়
মেয়েদের ঘরে বসে টাকা আয় করার একটি জনপ্রিয় উপায় হচ্ছে দর্জি বা সেলাই কাজ। আজকাল সব জায়গায় সেলাই কাজের প্রচুর চাহিদা লক্ষ্য করা যায়।
তাই আপনি যদি দর্জি কাজ করে আগ্রহী থাকেন এবং এই কাজ সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি ঘরে বসে সেলাইয়ের কাজ করে মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
দর্জি কাজও কারিগরি কাজের আওতাভুক্ত এবং এর দ্বারা মেয়েরা নিজের ঘরের কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারেন।
বর্তমানে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন জায়গায় দর্জি কাজের প্রশিক্ষণ দেওয়া যেগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি দর্জি কাজ শুরু করে দিতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে সামান্য ইনভেস্ট করতে হবে। কারণ, এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো আপনাকে ক্রয় করতে হবে। যেমন: সেলাই মেশিন।
দর্জি কাজ শিখে গেলে একদিকে আপনি অন্যের জামাকাপড় সেলাই করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন এবং অন্যদিনে নিজের জামাকাপড় সেলাই করার জন্য আপনাকে কোন ধরনের খরচ করতে হবে না।
তাই মেয়েরা ঘরে বসে হাতের কাজ করে করতে চাইলে এই কাজটিকে নির্বাচন করতে পারেন।
m


No comments:
Post a Comment
ok